Snack's 1967
B cooltext764879529 2
04/02/26
দেশের মেয়ে রানী
2012-10-10-18-09-59-5075b9f7d3e58-untitled-5 1
রানী মুখার্জি
(bdnews25.wapamp.com/Dhaka)

দেশজুড়ে আলোচনা চলছে রানী মুখার্জির
বিয়ে নিয়ে। তবে রানী মোটেও বিরক্ত নন তাতে, বরং তিনি নাকি নিজেকে সৌভাগ্যবতী ভাবছেন!
বললেন, ‘সবাই আমার বিয়ে নিয়ে চিন্তিত। মনে হচ্ছে, আমি সারা দেশেরই মেয়ে।’
রানীর নতুন ছবি আইয়ার কাহিনিও কিন্তু বিয়ে নিয়েই। মারাঠি মেয়ে মীনাক্ষী দেশপান্ডের
ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মা-বাবা সবাই মেয়ের
বিয়ে নিয়ে ভাবছেন। কিন্তু
সে প্রেমে পড়ে যায় তামিল এক ছেলের।
রানী অবশ্য স্বীকার করেছেন, ছবিটির ভাগ্য ঝুঁকিতেই আছে। কারণ, দর্শকদের জন্য নাকি ছবির গল্প একেবারেই নতুন।
ছবিতে রানী লাভানি ধাঁচের
নাচ নেচেছেন। এর আগে ক্যাটরিনা কাইফ, বিদ্যা বালান, চিত্রাঙ্গদা এই নাচ নেচেছেন। কিন্তু রানী মনে করেন, তাঁর নাচ খাঁটি লাভানি নাচ হয়েছে। আইএএনএস।

(bdnews25.wapamp.com/Dhaka)


Share|
Home

© 2012 bdnews25.wapamp.com